background image

অনুপস্থিত শিক্ষার্থীদের সতর্কীকরণ নোটিশ

30-03-2026
আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শ্রেনি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৮/০৩/২০২৬ তারিখের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের বিদ্যালয়ে ৮:১০ মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে। ৮:১০ মিনিটের পরে বিদ্যালয় গেট বন্ধ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের পরে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশের অনুমতি পাবে না। সকল শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। ২ ( দুই) দিন অনুপস্থিত থাকলে অভিভাবকসহ আবেদন করে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শ্রেণিকক্ষে অংশগ্রহণ করতে হবে এবং এক সপ্তাহের বেশি (৭ দিন) অনুপস্থিতি থাকলে শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে। পুনরায় পূর্নাঙ্গ ভর্তি ফি পরিশোধ করে ভর্তি হতে হবে। উল্লেখিত বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো। উপাধ্যক্ষ মোসাঃ শাহানারা আক্তার পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।

Latest News